সিরাজগঞ্জে শিশু হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু সালাম আলীকে অপহরণের পর হত্যার দায়ে এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু সালাম আলীকে অপহরণের পর হত্যার দায়ে এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমির চাঁন (২৮) শাহজাদপুর উপজেলার রায়পুর গ্রামের মোকছেদ আলীর ছেলে।

আদালতের পিপি আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ২০১৮ সালের ২ আগস্ট বিকালে শাহজাদপুরের রায়পুর গ্রামের আকছেদ আলীর বাড়ির উঠানে সালাম আলীসহ কয়েক শিশু মিলে ফুটবল খেলছিল। খেলা শেষে প্রতিবেশী আমির চাঁন শিশু সালামকে কৌশলে তার বাড়িতে নিয়ে  মুক্তিপণ চেয়ে ব্যর্থ হয়ে তাকে হত্যা করে।

আরও