সড়ক দুর্ঘটনায় নিহত

সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়িচাপায় খোকন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়িচাপায় খোকন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তুর্ণা এন্টারপ্রাইজের সার্ভেয়ার হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মাছ আড়ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খোকনের বাড়ি জেলার শাহজাদপুরে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও