ময়মনসিংহের ভালুকায় হেমন্তের কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে ভালুকা সাহিত্য সংসদ ও ভালুকা প্রেস ক্লাব যৌথভাবে এ উৎসব আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক সফিউল্লাহ আনসারী। সঞ্চালনায় ছিলেন আবুল বাশার শেখ ও আশয়ারী বিনতে আশরাফ। বিশেষ অতিথি ছিলেন এমএ রশিদ ও অ্যাডভোকেট একেএম আমান উল্লাহ বাদল।