অন্যটি পুরোপুরি নিয়ন্ত্রণে

সুন্দরবনে নতুন এলাকায় আগুন জ্বলছে

রোববার (২৩ মার্চ) দুপুরে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে আগুনের বিস্তৃতি ঠেকাতে ফায়ার লাইন কাটার (মাটি কেটে বিচ্ছিন্ন করা) কাজ শুরু করেছে।

সুন্দরবনে লাগা একটি স্থানের আগুন নেভাতে না নেভাতেই নতুন করে আরেকটি স্থানে আগুন লেগেছে। কোথাও কোথাও দাউদাউ করে জ্বলছে, আবার কোথাও কোথাও ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যাচ্ছে। অন্তত আধা কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আগুন জ্বলছে।

রোববার (২৩ মার্চ) দুপুরে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে আগুনের বিস্তৃতি ঠেকাতে ফায়ার লাইন কাটার (মাটি কেটে বিচ্ছিন্ন করা) কাজ শুরু করেছে। তবে এ স্থানে কীভাবে আগুনের সূত্রপাত তা জানাতে পারেনি বনবিভাগ। কলমতেজি টহল ফাঁড়ি এলাকায় লাগা আগুনের উত্তর-পশ্চিম দিকের অন্তত দুই কিলোমিটার দূরে তেইশের ছিলার শাপলারবিল এলাকা বলে জানিয়েছে তারা। নতুন করে আগুন লাগা এবং পানির উৎস দূরে থাকায় তা নেভাতে বিপাকে পড়তে হচ্ছে বনবিভাগ। রোববার বেলা সাড়ে এগারোটার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলার শাপলার বিল এলাকায় ওই আগুন জ্বলতে দেখে বন বিভাগ।

এদিকে কলমতেজি টহল ফাঁড়ি এলাকায় লাগা আগুন রোববার দুপুরের মধ্যে পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। তবে এ আগুনের স্থান বন বিভাগ পর্যবেক্ষণে রেখেছে।

এর আগে গত শনিবার সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজি টহল ফাঁড়ি এলাকায় আগুন লাগে।

আরও