পাইকারি বাজার

দুদিনের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩০-৩৫ টাকা

দিনাজপুরের হিলি স্থলবন্দরে দুদিনের ব্যবধানে পাইকারিতে (ট্রাকসেল) পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩০-৩৫ টাকা। ভারত থেকে আমদানি বাড়ায় মসলাপণ্যটির দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

দিনাজপুরের হিলি স্থলবন্দরে দুদিনের ব্যবধানে পাইকারিতে (ট্রাকসেল) পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩০-৩৫ টাকা। ভারত থেকে আমদানি বাড়ায় মসলাপণ্যটির দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরে দুদিন আগে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ১০০ টাকা। গতকাল তা কমে কেজিতে ৬৫-৭০ টাকায় নেমেছে।

গতকাল হিলি স্থলবন্দর ঘুরে জানা গেছে, স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি আগের তুলনায় বেড়েছে। ‌আগে দিনে দুই-চার ট্রাক পেঁয়াজ এলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৮-১০ ট্রাকে। সরবরাহ বাড়ায় ‌এ পণ্যের দামও কমতে শুরু করেছে।

হিলি স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাঁধন বলেন, ‘স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে।’

আগের তুলনায় আমদানির পরিমাণ কিছুটা বেড়েছে। পেঁয়াজ কাঁচামাল হওয়ায় বন্দর দিয়ে প্রবেশের সময় পরীক্ষণ, শুল্কায়ন ও শুল্ক আহরণ শেষে দ্রুত খালাস করে দেয়া হচ্ছে।’

আরও