ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কোঠাবাড়ী কলেজ পরিচালনা পর্যদের উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে কলেজ মিলনায়তনে অ্যাডভোকেট রমজান আলী শিকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, মহিলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনারকলি পুতুল, ইউপি চেয়ারম্যান কাদের মণ্ডল, রেশমা আক্তার, শিরিন চৌধুরী, কলেজ পরিচালনা পর্যদের সদস্য জাফর ইকবাল লাভলু, কলেজের সাবেক অধ্যক্ষ মুজিবুল হায়দার, অধ্যক্ষ রথীন্দ্র নাথ রায় প্রমুখ।