ভিজিএফের চাল আত্মসাৎ করলে তা গলা দিয়ে নামবে না: সংস্কৃতিমন্ত্রী

ভিজিএফ কর্মসূচির চাল আত্মসাৎ করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, আত্মসাৎ করা এ চাল গলা দিয়ে নামবে না।

গতকাল মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর খালের পুনঃখনন কাজ উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘দেশে অবৈধভাবে নদ-নদী থেকে বালি উত্তোলনসহ সরকারি কাজে অনিয়ম হলে কঠোরভাবে দমন করা হবে। সেটা যদি কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী হয় তাকেও ছাড় দেয়া হবে না। বিশেষ করে গ্রাম পর্যায়ে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে সেখানে কোনো প্রকার অনিয়ম হলে ওই চাল গলা দিয়ে নিচে নামবে না। তাকে আইনের মাধ্যমে কঠোর শাস্তি দেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের উন্নয়নের জন্য দেশব্যাপী খাল খনন করেছিলেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের খাল খননের উদ্যোগ নিয়েছেন। এ দেশের খাল খনন করলে কৃষক বাঁচলে, দেশ বাঁচবে। আমাদের নির্বাচনের ইশতাহারে ছিল দেশব্যাপী খাল খনন।’

মাগুরার জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন প্রমুখ।

আরও