বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ‘ক্লিন ঢাকা গ্রিন ঢাকা’ কর্মসূচি

‘ক্লিন ঢাকা গ্রিন ঢাকা’ কর্মসূচির সূচনা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাদ ফজর মিরপুরের ৬০ ফিটে মনিপুর স্কুলের সামনে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বা এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়।

এসময় জামায়াত আমিরের সঙ্গে ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দীন ও মিরপুর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারাও অংশ নেন রাস্তা পরিষ্কারের কাজে।

কর্মসূচি শেষে জামায়াত আমির সাংবাদিকদের বলেন বলেন, আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। আমরা একটি পরিচ্ছন্ন দেশ গড়বো। নিজ নিজ আঙিনা পরিষ্কার করলে দেশ পরিষ্কার হয়ে যাবে।

আরও