ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দিনব্যাপী দ্বিতীয় দফা শুল্ক আলোচনার প্রথম দিন কয়েক ঘণ্টা আগে সম্পন্ন হয়েছে।
আলোচনায় দুই দেশের বাণিজ্য সম্পর্কের প্রায় সব প্রধান বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে।
বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ঢাকায় অবস্থান করে ভার্চুয়ালি আলোচনায় যুক্ত হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তায়েব। এ ছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের রাজধানীতে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন।
দুই পক্ষের মধ্যে আলোচনার দ্বিতীয় দিন বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টায় শুরু হবে। শুক্রবারও বৈঠক চলবে বলে জানা গেছে।