গাইবান্ধায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

বুধবার (১১ জুন) দুপুরে উপজেলা পরিষদের পুকুরে এ ঘটনা ঘটে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে সাহাদাত হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সাহাদাত হোসেন গোবিন্দগঞ্জ পৌর শহরের গোরস্থান পাড়ার মাসুদ হোসেনের ছেলে এবং গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

বুধবার (১১ জুন) দুপুরে উপজেলা পরিষদের পুকুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে উপজেলা পরিষদের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করার সময় নিখোঁজ হন সাহাদাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল অভিযান চালিয়ে পুকুরের পানি থেকে তার মরদেহ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মাসুদ রানা জানান, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও