আধিপত্য বিস্তার

মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, আহত ১০

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ, গোয়েন্দা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অর্ধশত ককটেলের বিস্ফোরণ ও দোকানপাট ভাঙচুর করা হয়। আহত হয় অন্তত ১০ জন। মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর উপজেলার মোস্তফাপুরে সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকার আধিপত্য নিয়ে মোস্তফাপুরের হাওলাদার বংশ ও সরদার বংশের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। সেই জেরে মঙ্গলবার দুপুরে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় অন্তত অর্ধশত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট। বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল। পুলিশ ও সেনাবাহিনীর চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে সংঘর্ষে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও