বান্দরবানের চিম্বুক পাহাড়ে ভালুকের আক্রমণে এক জুমচাষী আহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে গেলেঙ্গ্যা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রুইফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত কাইংপ্রে ম্রো (৩৫) তার নিজের জুমখেত থেকে কলারছড়ি সংগ্রহ করছিলেন। তিনি রুইফপাড়ার রুইংচ ম্রোর ছেলে। ভালুকের আক্রমণে তার মুখ, ডান পাশের বুক ও পেটে গুরুতর জখম হয়েছে। রুইফপাড়ার উত্তরে প্রায় তিন কিলোমিটারে একটি প্রাকৃতিক বন রয়েছে। ভালুকটি ওই বন থেকে এসে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।