সুস্থ হয়ে বনে ফিরল ফাঁদে আটকে পড়া বাঘিনী

চিকিৎসা ও পরিচর্যার পর সুন্দরবনের শ্যালা নদীর তীরে আন্ধারমানিক এলাকায় মুক্ত করা হয়েছে হরিণ ধরার ফাঁদে ছয় মাস আগে আটকে পড়া বাঘিনীটিকে।

গতকাল দুপুরে বন বিভাগের তত্ত্বাবধানে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকায় বাঘিনীটিকে তার চিরচেনা আবাসস্থলে ছেড়ে দেয়া হয়।

১০ ফুট দীর্ঘ ও ৬ ফুট চওড়া একটি সবুজ রঙের বাক্সের স্লাইডিং দরজাটি ওপরে তোলা হলে ১১ বছর কাটানো সেই পরিচিত ম্যানগ্রোভ বনের দিকে তাকিয়ে এক লাফে নিজের স্বাধীন জীবনে ফিরে যায় বাঘিনীটি।

বাঘটি মুক্ত করার সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ও বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘বাঘিনীটির গতিবিধি পর্যবেক্ষণে বনের ২০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ২০টি ক্যামেরা বসানো হয়েছে।

আরও