সাধারণ নাগরিকরা যারা সেবা গ্রহণের জন্য রাজউকসহ সরকারের বিভিন্ন দপ্তরে যান তাদের জন্য আপনাদের সেবাটা স্বচ্ছ ও জনমুখী করুন। সরকারি প্রতিষ্ঠানের প্রতি যেন ইতিবাচক ধারণা সৃষ্টি হয় সে পদক্ষেপ নেয়ার আহ্বান করছি।
গতকাল সকালে বুয়েটের আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং ডিপার্টমেন্ট এবং ইউআরপি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, বুয়েট কর্তৃক ‘প্ল্যানিং উইক’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানিসম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি আরো বলেন, ‘যদি ক্যান্টনমেন্টের ভেতরে হর্ন ছাড়া গাড়ি চালাতে পারি, ক্যান্টনমেন্টের ভেতর যেখানে সেখানে ময়লা না ফেলতে পারি, তাহলে বাকি শহরেও আমরা সাজাতে পারব।’
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এবিএম বদরুজ্জামান। আরো উপস্থিত ছিলেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব, রাজউকের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. সিদ্দিকুর রহমান ও বুয়েটের ইউআরপি বিভাগের প্রধান ড. আসিফ-উজ-জামান খানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।