বিশ্ব শব্দ করে পড়া দিবসের সেমিনারে বক্তারা

শিক্ষার্থীর সঙ্গে শব্দ করে পড়ার সম্পর্ক অবিচ্ছেদ্য

‘শব্দ করে পড়ি, নিজেকে আবিষ্কার করি’ স্লোগানে পালিত হলো বিশ্ব শব্দ করে পড়া দিবস ২০২১ (ওয়ার্ল্ড রিড অ্যালাউড ডে ২০২১)। গতকাল জাতীয় প্রেস ক্লাবে রিড অ্যালাউড বাংলাদেশের উদ্যোগে শব্দ করে পড়ার বিভিন্ন উপকারিতা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। পরে অনলাইন কুইজে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে সনদ প্রদান করা হয়।

শব্দ করে পড়ি, নিজেকে আবিষ্কার করি স্লোগানে পালিত হলো বিশ্ব শব্দ করে পড়া দিবস ২০২১ (ওয়ার্ল্ড রিড অ্যালাউড ডে ২০২১) গতকাল জাতীয় প্রেস ক্লাবে রিড অ্যালাউড বাংলাদেশের উদ্যোগে শব্দ করে পড়ার বিভিন্ন উপকারিতা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। পরে অনলাইন কুইজে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে সনদ প্রদান করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বাসসের চেয়ারম্যান অধ্যাপক . আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব . মো. ওমর ফারুক। সভাপতিত্ব করেন রিড অ্যালাউড বাংলাদেশের রূপকার রূপক সিংহ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক . আরেফিন সিদ্দিক বলেন, মাদ্রাসা, মসজিদে শব্দ করে পড়ানোর ঐতিহ্য ছিল, এখনো আছে। আগে গ্রামের বাড়িগুলো থেকে শব্দ করে পড়ার আভাস পাওয়া যেত, এখন পাওয়া যায় না। যেকোনো ভাষার উচ্চারণ শিখতে হলে শব্দ করে পড়ার কোনো বিকল্প নেই।

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, আসলে আমরা তো কখনো চিন্তাই করিনি শব্দ করে পড়ার বিষয়টি কতটা জরুরি! আমার-আপনাদের সন্তানরা আসলেই কি শব্দ করে পড়ে? শুধু একটি সংগঠন নয়, আমি সরকারকে আহ্বান করব আগামীতে সুন্দর উন্নত বাংলাদেশ গঠনে উদ্যোগ হতে পারে আদর্শ। স্কুলে স্কুলে এটি ছড়িয়ে দিতে হবে। অভিভাবক এবং শিক্ষার্থীদের বোঝাতে হবে, আসলে শব্দ করে পড়া কতটা জরুরি।

সভাপতির বক্তব্যে রূপক সিংহ বলেন, আমার থেকে আমাদের মধ্যে শব্দ করে পড়ার আন্দোলন শুরু করেছি। আন্দোলন প্রতিটি ঘরে, প্রতিটি স্কুলে, প্রতিটি পরিবারে চলছে, চলবে। আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন তবে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমরা একসঙ্গে পথ চলব।

সেমিনারে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী মেহেদি হাসান, মার্কটেল বাংলাদেশের সিইও . শরিফুল ইসলাম দুলু।

আরও