জাল জব্দ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রায় ১৫০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন।

রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রায় ১৫০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় এক জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার জামালপুর ইউনিয়নের মাশালিয়া বিলে এ অভিযান পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসীন হাসান।

আরও