প্রবাসী ভোটারদের ঝুলে থাকা আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যস্ততার কারণে পেন্ডিং বা অপেক্ষমাণ থাকা স্থানীয় তদন্ত দ্রুত সম্পন্ন করে আবেদনগুলো নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের প্রতি জরুরি নির্দেশনা দেয়া হয়েছে

প্রবাসী বাংলাদেশীদের ভোটার নিবন্ধনের ঝুলে থাকা আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যস্ততার কারণে পেন্ডিং বা অপেক্ষমাণ থাকা স্থানীয় তদন্ত দ্রুত সম্পন্ন করে আবেদনগুলো নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের প্রতি জরুরি নির্দেশনা দেয়া হয়েছে।

আজ ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। এরই মধ্যে চিঠিটি সব থানা/উপজেলা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, হাইকমিশন, দূতাবাস, কনস্যুলেট, মিশন অফিসগুলোয় বায়োমেট্রিক প্রদানকৃত ভোটারের স্থানীয় তদন্ত কার্যক্রম সংশ্লিষ্ট সব উপজেলা/থানা নির্বাচন অফিস কর্তৃক সম্পন্ন করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণে প্রবাসী ভোটারের অসংখ্য আবেদন তদন্ত পেন্ডিং রয়েছে। এগুলো দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন।

প্রবাসী বাংলাদেশী ভোটারের যেসব আবেদনের স্থানীয় তদন্ত পেন্ডিং রয়েছে, সেগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরী বলেও এতে উল্লেখ করা হয়েছে।

আরও