দেশের আট বিভাগে বৃষ্টির আভাস

দেশের আট বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আজ শুক্রবার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা আবহাওয়ার পূর্ভাবাসে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

এতে আরো বলা হয়, ফরিদপুর, সিরাজগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ, কুমিল্লা, চাঁদপুর, ফেণী, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পূর্ভাবাসে বলা হয়, দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া উল্লেখ করা হয়, বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীর তাড়াশে। এদিনে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুমিল্লায় ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সন্দীপে ৫৭ মিলিমিটার। এসময়ে ঢাকায় বৃষ্টি হয়েছে ২৩ মিলিমিটার।

আরও