মেহেরপুরের গাংনী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে পিতাকে নৃশংসভাবে হত্যা করার দায়ে সিফাত ফকিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মেহেরপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম কবির এ রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।