গোপালগঞ্জ প্রান্তে বিকাল সাড়ে ৫টার দিকে কাশিয়ানী উপজেলার ব্যাসপুর রেলস্টেশনে কমিউটার ট্রেন চলাচলের উদ্বোধন করবেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। এতে বিশেষ অতিথি থাকবেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবার। গোপালগঞ্জ রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার রত্না বৈদ্য জানান, আজ বেলা ২টা ৩০ মিনিটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনটি ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে গোপালগঞ্জের উদ্দেশে প্রথম যাত্রা করবে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ট্রেনটি গোপালগঞ্জে পৌঁছবে। এরপর গোপালগঞ্জ রেলস্টেশন থেকে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ছেড়ে রাত ১০টা ২৫ মিনিটে কমলাপুর রেলস্টেশনে পৌঁছবে। প্রায় ৭০০ আসনবিশিষ্ট ট্রেনটিতে যাত্রীরা লাগেজ পরিবহনের সুযোগ পাবে।