উড়োজাহাজে কারিগরি ত্রুটিতে বরিশাল বিমানের ফ্লাইট বাতিল

উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় বরিশালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নির্ধারিত একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। গতকাল দুপুর ১২টা ১০ মিনিটে ফ্লাইটটি বরিশাল বিমানবন্দর থেকে ঢাকায় যাওয়ার কথা ছিল। ত্রুটির কারণে ওই ফ্লাইটের উড়োজাহাজটিও বরিশাল বিমানবন্দরে আটকা পড়েছে।

বিমানের কর্মকর্তারা জানান, সকালে উড়োজাহাজটি একটি ফ্লাইট নিয়ে ঢাকা থেকে রওনা হয়ে বরিশাল বিমানবন্দরে অবতরণ করে। পরে এটি আবারো আরেকটি ফ্লাইট নিয়ে ঢাকায় ফেরত যাওয়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নের আগে উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়। এ কারণে নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়। উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় ঢাকা থেকে বিশেষজ্ঞ আনা হচ্ছে। তারা এসে সমস্যা দেখে এর সমাধান করবেন। পাশাপাশি বিমানের ফ্লাইটের রি-শিডিউল করা হয়েছে আজ সকাল ৯টায়। যেসব যাত্রী সে ফ্লাইটে যেতে আগ্রহী তাদের নিয়ে যাওয়া হবে। বাকি যাত্রীদের টিকিট ফেরত নেয়া হবে।

বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক রথীন্দ্রনাথ চৌধুরী জানান, বিমান বাংলাদেশের উড়োজাহাজটি যথাসময়ে ঢাকা থেকে বরিশালে এসে পৌঁছায়। পরে কারিগরি ত্রুটির কারণে এটি আর ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি।

তিনি জানান, উড়োজাহাজটি বরিশাল বিমানবন্দরেই রয়েছে। ফ্লাইটের রি-শিডিউল করা হয়েছে। সমস্যার সমাধান হলে আজ সকাল ৯টায় এটি ঢাকার উদ্দেশে ফের যাত্রা করবে।

আরও