ভোলার দৌলতখানে ট্রাক চাপায় আবদুল খালেক (৬৫) নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অবসরপ্রাপ্ত এক সদস্য নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে বাংলাবাজার-দৌলতখান সড়কের নইমুদ্দি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খালেক চরখলিফা ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে আবদুল খালেক বাজার করার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সড়কের বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাক একে অপরকে সাইড দিতে গেলে চাপা পড়েন খালেক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত (ওসি) বজলার রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ ঘাটক ট্রাকটি জব্দ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।