নরসিংদীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্থানীয়রা জানায়, নাবিলা বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। সঙ্গে আরো কয়েকজন শিশু ছিল। দুপুর দেড়টার দিকে হঠাৎ পানিতে ডুবে যায় সে।

নরসিংদীর মাধবদীতে পুকুরে গোসল করতে নেমে নাবিলা আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের কান্দাইল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নাবিলা বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। সঙ্গে আরো কয়েকজন শিশু ছিল। দুপুর দেড়টার দিকে হঠাৎ পানিতে ডুবে যায় সে। এ সময় নাবিলার সঙ্গী শিশুরা চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে মাধবদী ফায়ার সার্ভিসকে খবর দেয়।

মাধবদী ফায়ার স্টেশনের ইনচার্জ মো. রায়হান জানান, খবর পেয়ে দুপুর দুইটার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে নাবিলার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, পুকুরটি প্রায় ২০ ফুট গভীর ছিল। দীর্ঘ খোঁজাখুঁজির পর শিশুটির মরদেহ পানির গভীর থেকে উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে মরদেহটি শিশুটির বাবা জাকির হোসেনের কাছে হস্তান্তর করা হয়।

আরও