কোটা সংস্কার আন্দোলন

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে রাবি ও রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

সরকারি সকল গ্রেডের চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবি এবং মুক্তিযোদ্ধা কোটা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ বিক্ষোভ কর্মসূচি করেন তারা। এ সময় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এক বিশাল সমাবেশ নিয়ে রাবি শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন।  

শিক্ষার্থীরা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা আপত্তিকর। তার বক্তব্যকে প্রত্যাখ্যান করে এই অবস্থান কর্মসূচি করছেন তারা। এ সময় প্রধানমন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানান তারা।

আন্দোলনের একজন সমন্বয়ক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তোফায়েল আহমেদ বলেন, 'আমরা নির্বাহী বিভাগের কাছে ভরসা রেখেছিলাম কিন্তু নির্বাহী বিভাগের প্রধান আজকে যে বক্তব্যটি দিয়েছেন সেটি হতাশাজনক। তাই আমরা এই কর্মসূচি পালন করছি।

রুয়েট শিক্ষার্থী মো. আলমাস হোসাইন বলেন, বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে প্রধানমন্ত্রীর বক্তব্য বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অপমানজনক।

আরও