সিরাজগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, চালকসহ দুজনের মৃত্যু

কামারখন্দের ভদ্রঘাট বাজার থেকে মৎস্যজীবী ঠাকুর হালদার ও তার ছেলে বিষ্ণু হালদার একটি সিএনজিচালিত অটোরিকশায় করে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে অটোরিকশাটি দ্রুতগতিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনের দিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত হন

সিরাজগঞ্জ সদরে সড়ক দুর্ঘটনায় চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনটি অটোরিকশার আরেক যাত্রী আহত হয়েছেন। আজ ভোরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের বহুতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

নিহতরা হলেন রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের বাসিন্দা ঠাকুর হালদার (৬৮) ও কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের আলী আকতার ফকিরের ছেলে সিএনজিচালক আশিক (৩৭)। এছাড়া আহত হয়েছেন নিহত ঠাকুর হালদারের ছেলে বিষ্ণু হালদার। তাকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান।

তিনি জানান, কামারখন্দের ভদ্রঘাট বাজার থেকে মৎস্যজীবী ঠাকুর হালদার ও তার ছেলে বিষ্ণু হালদার একটি সিএনজিচালিত অটোরিকশায় করে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে অটোরিকশাটি দ্রুতগতিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনের দিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত হন।

আরও