ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে নদী ভাঙনরোধে উদ্যোগ নেয়া হচ্ছে: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, নদী ভাঙনরোধে ফিজিবিলিটি স্টাডি করার জন্য এরই মধ্যে সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করা হয়েছে। প্রত্যেক জায়গায় ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে নদী ভাঙনরোধে কাজ করার উদ্যোগ নেয়া হয়েছে

পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, নদী ভাঙনরোধে ফিজিবিলিটি স্টাডি করার জন্য এরই মধ্যে সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করা হয়েছে। প্রত্যেক জায়গায় ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে নদী ভাঙনরোধে কাজ করার উদ্যোগ নেয়া হয়েছে। আজ দুপুরে লক্ষ্মীপুরের সার্কিট হাউজের হলরুমে সংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘জলাবদ্ধতা দূরীকরণের জন্য আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি বৃহত্তর নোয়াখালীর মধ্যে ভুলুয়া নদী ও রহমতখালী খালগুলো খননের কাজ। এটি একটি নতুন প্রকল্প। কাজটি খুব সহসা হবে তা নয়, এ জন্য বিশেষ পরিকল্পনার প্রয়োজন। পরিকল্পনা অনুযায়ী প্রকল্প গ্রহণের ইচ্ছা আমাদের রয়েছে, খুব শিগগিরই আমরা সেদিকে নজর দিচ্ছি।’

লক্ষ্মীপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে কেবিনেট মিটিংয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রমজান মাসে দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে সে দিকে নজর দিতে বলেছেন। পাশাপাশি নিজ-নিজ এলাকার উন্নয়ন কিভাবে অব্যহত রাখতে যেকোনো ডিপার্টমেন্ট থেকে আমাদের দায়িত্বশীলতার সহিত কাজ করার নির্দেশনাও দিয়েছেন।’

এ সময় লক্ষ্মীপুর সদর হাসপাতালের ‘দুরাবস্থা নিয়ে হতাশা’ প্রকাশ করে অঞ্চলটির জনগণের চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করার আশ্বাস দেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। এছাড়া জেলার সার্বিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা, রেললাইন স্থাপন, শিক্ষা ব্যবস্থার জন্য বিশ্ববিদ্যালয় স্থাপনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও জানান।

আরও