এসএসসি পরীক্ষার্থী বেড়েছে বরিশাল বোর্ডে

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এবার বরিশাল বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। পরীক্ষার্থী বেড়ে যাওয়ায় বাড়ানো হয়েছে দুটি কেন্দ্রও। এবার বিভাগের ছয় জেলার মোট ১ হাজার ৪২৮টি বিদ্যালয় থেকে ১ লাখ ১৩ হাজার ৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে, যা গত বছরের থেকে ৫ হাজার ৫০৮ জন বেশি। এর মধ্যে ২৩ হাজার ৪০৯ জন অনিয়মিত পরীক্ষার্থী। বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এবার বরিশাল বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। পরীক্ষার্থী বেড়ে যাওয়ায় বাড়ানো হয়েছে দুটি কেন্দ্রও। এবার বিভাগের ছয় জেলার মোট ১ হাজার ৪২৮টি বিদ্যালয় থেকে ১ লাখ ১৩ হাজার ৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে, যা গত বছরের থেকে ৫ হাজার ৫০৮ জন বেশি। এর মধ্যে ২৩ হাজার ৪০৯ জন অনিয়মিত পরীক্ষার্থী। বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

আগামী ৩ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে শুরু হবে এসএসসি পরীক্ষা। এবার বরিশাল বোর্ডের অধীনে ১৭৮টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে। গত বছর এর সংখ্যা ছিল ১৭৬। ওই বছর ১ হাজার ৪২৮টি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ৭ হাজার ৫৭৫ জন।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন এসব তথ্য নিশ্চিত করে জানান, বরাবরের মতো এবারো বরিশাল জেলায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি। এ জেলার মোট ৬৩টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে ৩৭ হাজার ৮১৭ জন। এর মধ্যে ছাত্র ১৮ হাজার ১১৩ জন ও ছাত্রী ১৯ হাজার ৭০৪ জন। এছাড়া ২০২০ সালে অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষায় সব থেকে কম পরীক্ষার্থী অংশগ্রহণ করছে ঝালকাঠি জেলা থেকে। এ জেলার মোট ১৭টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ১০ হাজার ৫৮১ জন। এর মধ্যে ছাত্র ৪ হাজার ৮৮৫ জন ও ছাত্রী ৫ হাজার ৬৯৬ জন। এছাড়া পিরোজপুর জেলার ১৭টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ২৮৯ জন। পটুয়াখালীর ৩০টি পরীক্ষা কেন্দ্রে অংশ নেবে ২১ হাজার ৭৭৯ জন। বরগুনার ২২টি কেন্দ্রে ১২ হাজার ১৫৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। ভোলায় ১৭ হাজার ৪৫৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এ জেলায় পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২৩টি।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এবারের পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৮৯ হাজার ৫৫২। এছাড়া জিপিএ মানোন্নয়নের জন্য পরীক্ষা দেবে ১২২ জন। তাছাড়া অকৃতকার্য হওয়া ২৩ হাজার ৪০৯ জন অনিয়মিত পরীক্ষার্থী ২০২০ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন বলেন, এবারের এসএসসি পরীক্ষায় বরগুনা ও বরিশালে দুটি কেন্দ্র বাড়ানো হয়েছে। এর মধ্যে একটি বরগুনার আয়লা মাধ্যমিক বিদ্যালয় এবং অন্যটি বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়।

তিনি বলেন, পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে দুইদিন ধরে কেন্দ্রে কেন্দ্রে পরীক্ষার খাতাসহ বিভিন্ন সরঞ্জাম পাঠানো হয়েছে। পাশাপাশি খোলা হয়েছে একটি বিশেষ কন্ট্রোল রুমও। পরীক্ষা সুষ্ঠু ও নকল মুক্ত করতে ভিজিল্যান্স টিমসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।


আরও