দ্রুত রায় কার্যকরের দাবি আবরারের মায়েরও

রোকেয়া খাতুন রায়ে খুশি জানিয়ে বলেন, শুধু আমরা না, সারা দেশের মানুষ খুশি।

রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন।

রোববার (১৬ মার্চ) আদালতের রায় ঘোষণার পর কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের বাসায় আবরারের মা রোকেয়া খাতুন সাংবাদিকদের এ কথা জানান।

রোকেয়া খাতুন রায়ে খুশি জানিয়ে বলেন, শুধু আমরা না, সারা দেশের মানুষ খুশি।

তিনি যোগ করেন, ২০২২ সালে যখন রায় হয়, সেই রায়েও দেশবাসী সন্তোষ প্রকাশ করেছিল।

তিনি সবার প্রতি যারা শুরু থেকেই এ খুনের প্রতিবাদ জানিয়ে খুনীদের শাস্তির দাবিতে কাজ করে আসছেন, সেই বিচার বিভাগের সংশ্লিষ্টরা, ছাত্রজনতা, সাংবাদিক ও দেশবাসী সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

তার অনুভূতি হলো, ভবিষ্যতে যেন আমার মতো কাউকে সন্তান হারাতে না হয়। শিক্ষার্থীদের স্বপ্ন লক্ষ্য যেন ধ্বংস না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

আরও