চাঁপাইনবাবগঞ্জে শতভাগ বই দিয়ে শুরু হল প্রাথমিকের শিক্ষাবছর

এ বছর চাহিদার প্রায় সব বই-ই পাওয়া গেছে বছর শুরুর আগেই। এবার প্রাক-প্রাথমিকে বইয়ে চাহিদা ছিল ৫২ হাজার ৮৭৬টি। এছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ৪ লাখ ৬৩ হাজার ৩৬৩ টি ও চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ৪ লাখ ২৮ হাজার ১২১ টি বইয়ের চাহিদা ছিল

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যালয়গুলোতে বছরের প্রথম দিনেই বই বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) অনানুষ্ঠানিকভাবে বিদ্যালয়গুলোয় বই বিতরণ করা হয়েছে। সকাল থেকেই চাঁপাইনবাবগঞ্জ শহর ও শহরের বাইরের বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, এ বছর চাহিদার প্রায় সব বই-ই পাওয়া গেছে বছর শুরুর আগেই। এবার প্রাক-প্রাথমিকে বইয়ে চাহিদা ছিল ৫২ হাজার ৮৭৬টি। এছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ৪ লাখ ৬৩ হাজার ৩৬৩ টি ও চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ৪ লাখ ২৮ হাজার ১২১ টি বইয়ের চাহিদা ছিল। এরইমধ্যে চাহিদার সব বই বিদ্যালয়গুলোয় পাঠানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরো বলেন, সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ইংলিশ ভার্সন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের বই-ও পাওয়া গেছে। এদিকে জেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও বই বিতরণ শুরু হয়েছে।

আরও