কোটা সংস্কার আন্দোলন মেহেরপুরে শিক্ষার্থীদের ওপর হামলা

মেহেরপুরের গাংনীতে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

মেহেরপুরের গাংনীতে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। চলমান আন্দোলনে নিহতদের স্মরণে গতকাল সন্ধ্যায় আয়োজিত মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে এ হামলা হয়। গাংনী উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির প্রস্তুতিকালে স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের নেতা-কর্মীরা হামলা করে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিকালে গাংনী উপজেলা পরিষদ চত্বরে তারা জড়ো হন। চলমান আন্দোলনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালনের প্রস্তুতি চলছিল। এ সময় স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের নেতাকর্মীরা তাদের ওপর চড়াও হয় এবং মারধর করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি পুলিশের একটি টিম নিয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে পুলিশ।’

আরও