চাঁপাইনবাবগঞ্জে নাচোলে সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত

খালিদ মুসাব্বির মোটরসাইকেল চালিয়ে একটি মসজিদের জুম্মার নামাজ পড়াতে হাটবাকইল যাচ্ছিলেন । হামিদপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খালিদ মুসাব্বির আশিক নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে নাচোল-আমনুরা সড়কের হামিদপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত খালিদ মুসাব্বির নাচোল উপজেলার মাক্তাপুরের আব্দুল মালেকের ছেলে। তিনি একটি মসজিদের ইমাম ছিলেন।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খালিদ মুসাব্বির মোটরসাইকেল চালিয়ে একটি মসজিদের জুম্মার নামাজ পড়াতে হাটবাকইল যাচ্ছিলেন । হামিদপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরেদহ উদ্ধার করে।

ওসি আরো বলেন, স্থানীয়রা দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে যান। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

আরও