ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে যাবেন জামায়াত আমির

রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে ২১ ফেব্রুয়ারির ১২টা ১ মিনিটে সেখানে যাবেন তিনি। এ সময় তার সঙ্গে ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরা থাকবেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে ২১ ফেব্রুয়ারির ১২টা ১ মিনিটে সেখানে যাবেন তিনি। এ সময় তার সঙ্গে ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরা থাকবেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ। এতে বলা হয়েছে, শহীদ মিনার থেকে জামায়াত আমির আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করতে যাবেন। এসময় তিনি ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন।

আরও