নরসিংদীতে পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান জানান, দুর্ঘটনায় পিকআপভ্যানের চালক মারা গেছেন। মরদেহটি উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নেয়া হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

ঢাকা- সিলেট মহাসড়কে পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। আজ শুক্রবার (২৬) সকালে নরসিংদীর বেলাব উপজেলার খামারের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রুবেল, বাড়ি বরিশালের গৌরনদী এলাকায়। তিনি দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি চালাচ্ছিলেন। আর আহতরা হলেন নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার আরশাদ আলীর ছেলে শাওন (১৮) ও কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মজিদ মিয়ার ছেলে নুরে আলম (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিলেটগামী একটি কাভার্ডভ্যান বেলাব উপজেলার খামারের চর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানটি দুমরে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপচালকের মুত্যু হয়। আহত হন আরো দুইজন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

আরও