মেথিকান্দা গ্রামেই শায়িত হলেন ববি বেগম

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে দুর্বৃত্তদের হামলা ও লুটের শিকার বাক প্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগমের দাফন সম্পন্ন হয়েছে।

গত বুধবার রাত ৯টায় মেথিকান্দা রেলস্টেশনের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, রায়পুরা থানা ও ভৈরব রেলওয়ে থানার ওসিসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা শেষে মেথিকান্দা গ্রামের নূরপুর সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

গত মঙ্গলবার রাতে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্সে ববি বেগমের মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে তার মরদেহ দাফনের জন্য আনা হয়। প্রায় দুই যুগ ধরে ববি বেগম মেথিকান্দা স্টেশনেই বাস করতেন। বিনা বেতনে স্টেশন পরিষ্কারের কাজ করতেন তিনি। ৪ জুলাই গভীর রাতে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তারা বৃদ্ধাকে মারধর করে তার সঞ্চিত ৪০ হাজার টাকা লুট করে নেয়। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। প্রশাসন, পুলিশ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তার পাশে দাঁড়ায়। তবে শেষ পর্যন্ত মারা যান এ বৃদ্ধা।

ৈভরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ জানান, এ ঘটনায় ৭ জুলাই ভৈরব থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ১। এখনো কোনো আসামিকে গ্রেফতার করা যায়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে।

আরও