ছুটির দিনে ঢাকার বাতাস ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’

১৭৩ একিউআই স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে শীর্ষস্থান দখল করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, ১৬৫ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোরের অবস্থান দ্বিতীয় এবং গতকাল এই সময়ে শীর্ষে থাকা কঙ্গোর কিনশাসা রয়েছে আজ তিন নম্বরে; শহরটির একিউআই স্কোর ১৫৯।

প্রকৃতিতে বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে ঢাকার বাতাসে এসেছিল লক্ষণীয় পরিবর্তন। গেল কয়েকদিন ধরে ঢাকার বাতাস কিছু তুলনামূলক কম দূষিত, মান ছিল ‘মাঝারি’ বা ‘সহনীয়’। তবে ছুটির দিন হলে আজ ঢাকার বাতাসের মানে অবনতি হয়েছে।

শুক্রবার (২৭ জুন) সকাল ৯টায় ঢাকার বাতাসের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচক ছিল ১০২। বায়ুমান সূচক অনুসারে, ঢাকার বাতাসের এই মান ‘সংবেদনশীল গোষ্ঠীর মানুষের জন্য অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়। ফলে দূষিত বায়ুর শহরের তালিকায় ১০ম স্থানে ছিল ঢাকা।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। তাদের সূচক বলছে, এই সময়ে ১৭৩ একিউআই স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে শীর্ষস্থান দখল করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, ১৬৫ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোরের অবস্থান দ্বিতীয় এবং গতকাল এই সময়ে শীর্ষে থাকা কঙ্গোর কিনশাসা রয়েছে আজ তিন নম্বরে; শহরটির একিউআই স্কোর ১৫৯।

এ ছাড়া ১৫৪ ও ১৫২ স্কোর নিয়ে শীর্ষ পাঁচ শহরের অপর দুটি স্থানে রয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়ার জাকার্তা ও চিলির সান্তিয়াগো।

আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

আরও