গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় সামছুল ইসলাম (৫০) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সাপমারা গ্রামের বাসিন্দা।
বুধবার (২৭ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে সাপমারা ইউনিয়ন পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সামছুল ইসলাম সাপমারা গ্রামের আবু বক্করের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোবিন্দগঞ্জ থেকে কামদিয়া যাচ্ছিল চাল বোঝাই একটি ট্রাক। ট্রাকটি ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছালে খামারপাড়ার দিক থেকে আসা সামছুল ইসলাম তার সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তার সঙ্গে একটি শিশুও ছিল। হঠাৎ শিশুটি লাফ দিয়ে সাইকেল থেকে নেমে গেলে সামছুল নিয়ন্ত্রণ হারান। এ সময় তিনি ট্রাকের পেছনের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।