সংসদে শিক্ষামন্ত্রী

থানচির তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বান্দরবানের দুর্গম পাহাড়ঘেরা এলাকা থানচির তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার জাতীয় সংসদের এ কথা বলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

তিনি আরো বলেন, তিন্দু এলাকায় শিক্ষার আলো জ্বালিয়ে রাখতে এক ব্যতিক্রম ধর্মী সংগ্রাম চালিয়ে যাচ্ছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। ২০২০ সালে প্রতিষ্ঠিত তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ৫৬ জন শিক্ষার্থী থাকলেও অধিকাংশ পরিবার দরিদ্র হওয়ার কারণে শিক্ষক ও কর্মচারীদের বেতন দিতে পারছে না। এ সংকট মোকাবেলার থানচি-তিন্দু-রেমাক্রি নদী পথে প্রধান শিক্ষক নৌকা চালান। স্কুলটিকে টিকিয়ে রাখতে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, সরকার ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে শিক্ষা খাতে, যা জিডিপি ২ শতাংশ। টাকার অংকে যা ১ লাখ ৩৬ হাজার কোটি। যার থেকে কিছু টাকা মন্ত্রণালয়ে দেয়া হয়। এছাড়া, পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের জন্য ১০৭ দশমিক ২৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

আরও