২৪ টাকা দরে আটা বিক্রি করবে সরকার

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও স্বল্প আয়ের জনগোষ্ঠীকে সুলভমূল্যে খাদ্য সরবরাহ নিশ্চিত করার জন্য তারা বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

খোলাবাজারে খাদ্যশস্য বিক্রয় কার্যক্রমের (ওএমএস) পাশাপাশি আলাদাভাবে ওইসব বিক্রয়কেন্দ্রে ২৪ টাকা দরে আটা বিক্রি করবে সরকার। এজন্য প্রতি কর্মদিবসের প্রতিটি উপজেলার বিক্রয়কেন্দ্রে এক টন করে আটা বরাদ্দ দেয়া হবে। খাদ্য মন্ত্রণালয়ের স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রি কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেয়া হয়েছে। এতে আগামী ১ সেপ্টেম্বর থেকে সাধারণ মানুষ নির্ধারিত বিক্রয় কেন্দ্র থেকে প্রতিদিন (সরকারি ছুটি ব্যতীত) আটা কিনতে পারবে।

মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও স্বল্প আয়ের জনগোষ্ঠীকে সুলভমূল্যে খাদ্য সরবরাহ নিশ্চিত করার জন্য তারা বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমানে সারাদেশের সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা, জেলা সদর ও পৌরসভায় ভর্তুকি মূল্যে খাদ্যশস্য বিক্রির জন্য খোলা বাজার (ওএমএস) কার্যক্রম চলমান আছে। এরমধ্যে ১ সেপ্টেম্বর থেকে আটা বিক্রির কার্যক্রম শুরু হবে।

আরও