জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির সংশোধিত সূচি প্রকাশ করা হয়েছে। নতুন এ সূচি অনুযায়ী আগামী ৮-১২ ডিসেম্বর ভর্তিচ্ছুদের সাক্ষাত্কার গ্রহণ করা হবে। গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সব
ইউনিটের লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় নির্বাচিত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট ইউনিট
অফিসে আগামী ৮, ১০, ১১ ও ১২ ডিসেম্বর সাক্ষাত্কার গ্রহণ করা হবে। সাক্ষাত্কারের সময়
পরীক্ষার্থীদের এসএসসি, এইচএসসি/সমমান পরীক্ষার মূল সনদ এবং নম্বরপত্র সঙ্গে আনতে হবে।
সাক্ষাত্কারের পর ভর্তির জন্য চূড়ান্ত
মেধা তালিকা ১৮ ডিসেম্বর প্রকাশ করা হবে। মেধা তালিকা থেকে আগামী ২৯ ডিসেম্বর থেকে
৬ জানুয়ারির মধ্যে অনলাইনে ভর্তি সম্পন্ন করা হবে। ভর্তি নিশ্চিতকরণের জন্য
প্রয়োজনীয় কাগজাদি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় ৫-৯ জানুয়ারির
মধ্যে জমা দিতে হবে। এছাড়া
‘এ’,
‘বি’,
‘সি’,
‘ডি’ ও ‘ই’ ইউনিটের জন্য অনলাইনে বিষয়ভিত্তিক পছন্দক্রম ১ ও ২ ডিসেম্বর পূরণ করা
যাবে।
চারুকলা বিভাগে ভর্তির জন্য ৭
নভেম্বরের স্থগিত হওয়া ব্যবহারিক পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
মুক্তিযোদ্ধা (সন্তান/নাতি-নাতনি), ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অনগ্রসর সম্প্রদায় এবং দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী, খেলোয়াড় (বিকেএসপি/জাতীয় দল) এবং
পোষ্য কোটায় ভর্তির জন্য প্রাথমিক আবেদন ফরম পূরণ চলবে ৮-১৫ ডিসেম্বর পর্যন্ত। এসব
কোটায় অনলাইনে পূরণকৃত আবেদন ফরমের কপির সঙ্গে কোটার সপক্ষে প্রমাণস্বরূপ
সংশ্লিষ্ট সনদ/প্রত্যয়নপত্রের ফটোকপি সংযুক্ত করে ১৭-১৯ ডিসেম্বরের মধ্যে শিক্ষা
শাখায় জমা দিতে হবে।