কুড়িগ্রাম-৩ আসন

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, নেতাকর্মীদের বিক্ষোভ

তিনি বলেন, চাপের মুখে পড়ে বা কোনো বিশেষ এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ রোববার প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার জন্য নির্দিষ্ট সময় বেধে দিলেও তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের আবেদন বাতিলসংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ জমা দিতে পারেননি। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে এ আসনে তার মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার।

গতকাল রোববার (৪ জানুয়ারি) এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা রিটার্নিং অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক।

এর আগে গত শুক্রবার দ্বৈত নাগরিকত্বের অভিযোগ যাচাই-বাছাইয়ের সময় মাহবুবুল আলমের মনোনয়নপত্র স্থগিত করা হয়। পরে আজ রোববার প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার জন্য নির্দিষ্ট সময় বেধে দিলেও তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের আবেদন বাতিলসংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ জমা দিতে পারেননি। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের খবরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছে জামায়াতের দুইশ থেকে আড়াইশ নেতাকর্মী ও সমর্থক। পরে প্রশাসনের পক্ষে আপিল করার সুযোগ থাকার বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে জামায়াতের প্রার্থী মাহবুবুল আলম সালেহী সাংবাদিকদের বলেন, আজ দুপুরের দিকে জেলা প্রশাসক তাকে কাগজপত্র নিয়ে ডেকেছিলেন। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহের যথাযথ সুযোগ না দিয়েই মনগড়াভাবে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, চাপের মুখে পড়ে বা কোনো বিশেষ এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে কথা বলতে কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আরও