সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খাদিজা খাতুন (২৭) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে উপজেলার দাদপুর এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত খাদিজা উপজেলার হেমন্ত বাড়ি গ্রামের হাসান আলীর স্ত্রী। উল্লাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী খাদিজাকে ছুরিকাঘাত করেন হাসান আলী। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পথেই মারা যান খাদিজা।