বাগেরহাটে কলেজছাত্রকে পুলিশ পরিচয়ে ধাওয়া, গুলি করে হত্যা

বিকাল ৪টার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন আমির হামজা। এ সময় তিনটি মোটরসাইকেলে ছয়জন ব্যক্তি বাড়িতে প্রবেশ করে। তারা সবাই হেলমেট পরিহিত ছিল। এক পর্যায়ে তারা পুলিশ পরিচয়ে আমির হামজাকে ধাওয়া করে। আমির দৌড়ে পালানোর চেষ্টা করলেও কাছের একটি খালের পাড়ে পড়ে যান। এ সময় আমিরের মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা।

বাগেরহাটের চিতলমারীতে আমির হামজা (২৩) নামে এক কলেজছাত্রকে পুলিশ পরিচয়ে ধাওয়ার পর গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমির হামজা শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি পপুলার ডায়গোনস্টিক সেন্টারে চাকরি করতেন। দুই মাস আগে বিয়ে করেছিলেন।

পুলিশ ও স্বজনরা জানান, বিকাল ৪টার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন আমির হামজা। এ সময় তিনটি মোটরসাইকেলে ছয়জন ব্যক্তি বাড়িতে প্রবেশ করে। তারা সবাই হেলমেট পরিহিত ছিল। এক পর্যায়ে তারা পুলিশ পরিচয়ে আমির হামজাকে ধাওয়া করে। আমির দৌড়ে পালানোর চেষ্টা করলেও কাছের একটি খালের পাড়ে পড়ে যান। এ সময় আমিরের মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা সন্ত্রাসীদের শনাক্তে কাজ শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও