বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতা ও বৌদ্ধধর্মগুরুরা।
শনিবার (১০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তারা শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এ সময় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন উপস্থিত ছিলেন।