অজ্ঞান অবস্থায় গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী রংপুরে উদ্ধার

আজিজার রহমান ঢাকা থেকে রংপুর হয়ে গাইবান্ধার সাদুল্লাপুরে যাচ্ছিলেন। রংপুরে পৌঁছলে হঠাৎই তিনি অজ্ঞান হয়ে পড়েন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খবর পেয়ে তাজহাট থানার পুলিশ মর্ডান মোড় থেকে তাকে উদ্ধার করে। এরপর প্রাথমিক চিকিৎসা দিলে তিনি সুস্থ হন।

গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমানকে অজ্ঞান অবস্থায় রংপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর মডার্ন মোড় এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, আজিজার রহমান ঢাকা থেকে রংপুর হয়ে গাইবান্ধার সাদুল্লাপুরে যাচ্ছিলেন। রংপুরে পৌঁছলে হঠাৎই তিনি অজ্ঞান হয়ে পড়েন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খবর পেয়ে তাজহাট থানার পুলিশ মর্ডান মোড় থেকে তাকে উদ্ধার করে। এরপর প্রাথমিক চিকিৎসা দিলে তিনি সুস্থ হন।

আজিজার জানান, ঢাকা থেকে ফেরার সময় সিরাজগঞ্জে কিছু খাবার খান। ধারণা করা হচ্ছে খাবারে কোনো বিষক্রিয়া হতে পারে। তিনি আরো জানান, যিনি খাবার দিয়েছেন তিনি তার সমর্থক।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো বলেন, বর্তমানে আজিজার রহমান সুস্থ আছেন। তাকে তার পরিবারের সদস্যদের কাছে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।

আরও