শকুন উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম ধনিরাম সরকার পাড়া এলাকা থেকে বিপন্ন প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম ধনিরাম সরকার পাড়া এলাকা থেকে বিপন্ন প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। শীতের কারণে দুর্বল হয়ে পড়া শকুনটি গতকাল দুপুরে স্থানীয়দের নজরে আসে। বাঁশঝাড়ের নিচে পড়ে থাকা অবস্থায় পাখিটিকে প্রথম দেখতে পায় এলাকাবাসী। শকুনটিকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।

আরও