টঙ্গীর তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

আজ দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় ফায়ার সার্ভিস।

গাজীপুরের টঙ্গীর মিলগেটে টিনশেড তুলার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় ফায়ার সার্ভিস।

আজ বেলা পৌনে ১২টায় অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার ৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস কর্মীরা। টঙ্গী, উত্তরা এবং গাজীপুর মডার্ন ফায়ার স্টেশনের ৭টি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করেছে।

এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।

আরও