সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে ১০ দিন

আগামী ১৮ মার্চ বুধবার থেকে ২৭ মার্চ শুক্রবার পর্যন্ত সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ২৮ মার্চ শনিবার থেকে বন্দরের কার্যক্রম যথারীতি চালু হবে।

ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আগামী ১৮ থেকে ২৭ মার্চ পর্যন্ত সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ২৮ মার্চ বন্দরের কার্যক্রম যথারীতি চালু হবে।

স্থলবন্দরটির আমদানি ও রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি সই করা এক পত্রের বরাতে এ তথ্য জানিয়েছেন বন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি মোস্তাফিজুর রহমান ও পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান। তারা জানান, বন্ধের সময় বন্দরের কিছু অভ্যন্তরীণ পণ্য লোড-আনলোড, পরিবহনসহ অন্য কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।

তবে ছুটির সময়ে এ স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের দুদেশে যাতায়াত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্থলবন্দর ইমিগ্রেশনের উপ-পরিদর্শক (এসআই) জামিরুল ইসলাম।

আরও