বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারত বাস্তবতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী: নরেন্দ্র মোদি

নরেন্দ্র মোদি আজ ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

ভারত-বাংলাদেশ সম্পর্ককে গণমুখী দৃষ্টিভঙ্গির মাধ্যমে এগিয়ে নেয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন মোদি। ভারত বাস্তবতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী বলেও জানান তিনি। তিনি বলেন, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয় দ্বিপাক্ষিকভাবে গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

শুক্রবার (৪ এপ্রিল) বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বৈঠক পরবর্তী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এসব তথ্য উল্লেখ করা হয়।

নরেন্দ্র মোদি আজ ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিবৃতি অনুযায়ী, ভারত-বাংলাদেশ সম্পর্ককে গণমুখী দৃষ্টিভঙ্গির মাধ্যমে এগিয়ে নেয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন মোদি। এবং বাংলাদেশের গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, অগ্রগামী ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি ভারতের সমর্থন পুনর্নিশ্চিত করেন তিনি।

নরেন্দ্র মোদি উল্লেখ করেন, দুই দেশের মধ্যে সহযোগিতার ফলে উভয় দেশের জনগণ প্রকৃত উপকার লাভ করেছে। পাশাপাশি ভারত বাস্তবতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।

মোদি বলেন, পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন বক্তব্য এড়ানো সবচেয়ে ভালো। সীমান্তের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে আইন কঠোরভাবে প্রয়োগ করা এবং বিশেষত রাতের বেলা অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক মেকানিজমে প্রয়োজন অনুসারে বৈঠক করে সম্পর্কের উন্নয়ন পর্যালোচনা ও অগ্রসর করতে পারে।

বাংলাদেশে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি প্রত্যাশা করেন বাংলাদেশের সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করবে, যার মধ্যে তাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার ঘটনাগুলোর পূর্ণাঙ্গ তদন্ত অন্তর্ভুক্ত থাকবে।

নরেন্দ্র মোদি বাংলাদেশকে বিমসটেকের সভাপতির পদ গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং এ ফোরামের নেতৃত্বে আঞ্চলিক সহযোগিতা আরো এগিয়ে নেয়ার আশাবাদ ব্যক্ত করেন। উভয় নেতা আঞ্চলিক সংহতি বৃদ্ধির জন্য বিমসটেক কাঠামোর অধীনে পরামর্শ ও সহযোগিতা জোরদার করার বিষয়ে একমত হন।

নরেন্দ্র মোদি বলেন, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয় দ্বিপাক্ষিকভাবে গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে এবং দীর্ঘস্থায়ী ও পারস্পরিক লাভজনক সম্পর্ক বজায় রাখা হবে।

আরও