দ্রুতই স্কুল শিক্ষার্থীদের টিকা দেয়ার সিদ্ধান্ত

খুরশীদ আলম বলেন, প্রধানমন্ত্রী চান স্কুলের শিশুদের টিকা দিতে। তবে এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো নির্দেশনা পাইনি আমরা।

দেশের স্কুল শিক্ষার্থীদের কভিড-১৯ প্রতিরোধী টিকা দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য অধিদপ্তর। আগামীকাল বৃহস্পতিবার সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। আজ  বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম  এসব তথ্য জানিয়েছেন।

খুরশীদ আলম বলেন, প্রধানমন্ত্রী চান স্কুলের শিশুদের টিকা দিতে। তবে এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো নির্দেশনা পাইনি আমরা। আমেরিকায় শিশুদের যে টিকা দেওয়া হয়েছে তা প্রটোকল অনুযায়ী দিয়েছে, সে রকম আমাদের দেশেও হতে পারে।

শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেয়া প্রায় শেষ পর্যায়ে বলেও তিনি জানান।

আরও