নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন: মির্জা আব্বাস

মির্জা আব্বাস বলেন, আমাকে মানসিকভাবে অশান্ত করার জন্য একটি মহল এটা করছে। মানে ভাবটা এমন, আমাকে মারে না কেন। আমিতো ওইদিকে যাবই না। তারা যে একটা সিমপ্যাথি ভোট নিতে চাচ্ছে, ওই সুযোগ আমি দেব কেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ১১ দলীয় জোটের নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ তাআলা আমার পরীক্ষা নিচ্ছেন। এবং আমি চাই আল্লাহ তাআলা যেন এ পরীক্ষাটা নির্বাচন পর্যন্ত রাখেন। রোববার রাজধানীর আরামবাগে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় মির্জা আব্বাস বলেন, আমাকে মানসিকভাবে অশান্ত করার জন্য একটি মহল এটা করছে। মানে ভাবটা এমন, আমাকে মারে না কেন। আমিতো ওইদিকে যাবই না। তারা যে একটা সিমপ্যাথি ভোট নিতে চাচ্ছে, ওই সুযোগ আমি দেব কেন।

আপনি কি এটা বুঝেই চুপচাপ- এমন প্রশ্নে তিনি বলেন, আমি খুব ভালভাবে বুঝে ফেলেছি এটা। আমার বয়স তো কম হয় নাই। ওরা আমার নাতির বয়সী। আমার তো অভিজ্ঞতা হয়ে গেছে।

আরও